লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৬ জুন ২০২১, ০৮:৫৫ পিএম

লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরে রবিবার বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। জেলা প্রশাসনের আয়োজনে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ১৫০ জন অসহায় মানুষের এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় প্রতিজনকে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল,১ কেজি ডাল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, এনডিসি রাশেদ ইকবাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন, রায়পুর যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 





Top