পাবনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ; স্বামী আটক
পাবনা থেকে | প্রকাশিত: ১৬ মে ২০২১, ০৫:০৭ এএম
পাবনার সাঁথিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী কে আটক করেছে। শনিবার সকালে পুলিশ আটক রাকিবুল ইসলামের দেওয়া তথ্যমতে সাঁথিয়া করমজা ব্রীজের কাছে ইছামতি নদীর ক্যানেলে কচুরিপানার নীচ থেকে কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করে।
এদিকে মেয়ের খোঁজ না পেয়ে ফাতেমার বাবা কাদের বেড়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এরপর তদন্তে নামে পুলিশ। প্রথমে স্বামী রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি পুলিশকে তার স্ত্রীর মেসেজের কথা জানান। এরপরই সন্দেহ হয় পুলিশের।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে স্বামী রাকিবুলকে আটক করে আরো জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেয়া স্বীকারোক্তি ও তথ্য মতে শনিবার (১৫ মে) সকালে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
