হাকিমপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
হিলি থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ০৬:৫৩ এএম
প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাকসুদুল হক রুবেল, বাংলাভিশন টিভির হিলি প্রতিনিধি ইমাম কবির, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন সহ প্রেসক্লাবের সকল সদস্য গন। উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য শহিদুল ইসলাম।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
