অটোচার্জারে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আটক-২
হিলি থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ০২:৫৬ এএম
দিনাজপুরের হাকিমপুরে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ। রাতে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হিলি বাজারে অটোর চার্জারে (ইজিবাইক) লুকিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় তল্লাসি করে ৪৫০ পিচ ইয়াবাসহ অটো চার্জার ( ইজিবাইক) ও ২ চোরাকারবারীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন হাকিমপুরের ধরন্দা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে আরিফ হোসেন মুন্না (২৫) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে আকাশ হোসেন (২৩)।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
