বাল্কহেড ও স্পিড বোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মে ২০২১, ০৩:২৬ পিএম
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেড ও স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (০৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাবাজার ফেরিঘাটের ট্র্যাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিড বোট বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। স্পিড বোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে নদীতে থাকা একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
এনএফ৭১/আরএইচ/২০২১
