সাতক্ষীরার শ্যামনগরে রহমতের বৃষ্টি কামনায় নামাজ
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ০৪:২২ এএম
গ্রীষ্মের খরতাপ ও অনাবৃষ্টিতে পুড়ছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় অঞ্চল। চারদিকে যেন পানির জন্য হা-হা-কার পড়েছে। ঠিক এমনই পরিস্থিতিতে বৃষ্টির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে শ্যামনগরে নফল নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
শুক্রবার বিকাল ৩টার দিকে শ্যামনগরের নকিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে অনুষ্ঠিত এই নামাজে শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন। হাফেজ মাওলানা কামাল হোসেনের পরিচালনায় নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন এবং নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
