হরিণাকণ্ডুতে এমপি সমি সিদ্দিকীর খাদ্য সহায়তা বিতরণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০৪:৩৯ এএম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া পাঁচশ‘ শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, দোকান শ্রমিক, ভ্যান-রিকশা ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, আলু ও তেল।
জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি সমি সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, কামাল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ঝিনাইদহের হরিণাকুণ্ডু
