মুকসুদপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০১:২৯ এএম
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য খোলা বাজারে বিক্রির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জলিরপাড় বাজারে প্রগতি বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন হয়। ঈদের আগ পর্যন্ত খোলাবাজারে এসব পণ্য বিক্রি করা হবে।
বাজার দর থেকে কম দামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র যেসব পণ্য পাওয়া যাবে সেগুলো হল চিনি, সয়াবিন তেল, পেয়াজ, ডাল, ছোলা ও খেজুর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলিরপাড় বঙ্গরত্ন কলেজের প্রিন্সিপাল সমিরি কান্তি শাখারি, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভা মন্ডল, প্রগতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও টিসিবির ডিলার প্রণব হালদার প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জের মুকসুদপুর
