রাবিতে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১২:০৯ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বধ্যভূমির পাশে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পায়।
পরে পাশেই অবস্থিত বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পুলিশের সদস্যরা র্যাবকে ফোন করলে র্যাবের দল এসে তা ঘিরে দেয়।
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ে। যেহেতু বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের।
মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা আজকের মধ্যে পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজশাহী বধ্যভূমি মর্টার শেল
