হিলিতে ফেন্সিডিলসহ আটক সাদুল্লাপুরের এক শিক্ষক
হিলি থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৮ এএম
দিনাজপুরের হাকিমপুর থানা এলাকায় ৪২ বোতল ফেন্সিডিলসহ গাইবান্ধার সাদুল্লাপুরের উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আটকের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর তিনটার দিকে হাকিমপুর থানাধীন (হিলি) মেইনপিলার ২৮৫/২৬ থেকে ৩ কিলোমিটার দূরে বোয়ালদার ভূমি অফিসের সামনের পাকা রাস্তা থেকে মাসুম বিল্লাহকে আটক করে পুলিশ। মাসুম বিল্লাহকে ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) ফেরদৌস ওয়াহিদ।
এলাকাবাসী জানান, মাসুদ বিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাস করে কয়েক বছর আগে পোষ্য কোঠায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকুরী পান। এলাকায় মেধাবী ও ভালো ছাত্র হিসাবে বেশ সুনাম ছিলো তার। কিছুদিন থেকে এই শিক্ষক বাজি খেলা ও নেশায় আসক্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় তিনি ২৩ এপ্রিল ফেন্সিডিলসহ আটক হন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুরের হাকিমপুর ফেন্সিডিল
