করোনা মুক্ত গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ প্রধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০৪:১৬ এএম

করোনা জয় করলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ প্রধান

করোনা যুদ্ধে জয়ী হলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। রংপুর পিসিআর ল্যাবে তার করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার সুমন জানান, গত (৮ এপ্রিল) রংপুর পিসিআর ল্যাবে নমুনা রিপোর্টে পজিটিভ আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের। তিনি ওই দিনই গোবিন্দগঞ্জ নিজ বাসায় ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা সেবা নিয়েছেন। আজ রবিবার দুপুরে করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে।

এ দিকে তার করোনা আক্রান্তের সংবাদে গোবিন্দগঞ্জ উপজেলার পরিষদসহ বিভিন্ন মসজিদ-মন্দিরে সুস্থতা কামনা করে দোয়া-মুনাজাত ও প্রার্থনা করা হয়েছিল।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top