১১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৩:৪০ এএম

মান্দায় ১১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় ১১ কেজি গাঁজাও পাঁচটি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছেন র‌্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর চারটায় টায় মান্দার মৈনম ইউনিয়নে বদ্যপুর বাজারের দীঘির মোড় এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁর মহাদেবপুরের গোয়ালবাড়ী গ্রামের মো. আব্দুস সাত্তারের মেয়ে সুফিয়া খাতুন (৩৭) এবং বগুড়ার গাবতলীর সোনারপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে মশিউর রহমান(৩০)। আসামীদের মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিনুর রহমান। তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: নওগাঁ



Top