গাইবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ০৩:৩৭ এএম
গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী জিয়াকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।
রোববার (১১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ওসি মানস রঞ্জন এর নেতৃত্বে একটি দল জিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত জিয়া মালিবাড়ী ইউনিয়নের কচুয়ার খামার গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মানস রঞ্জন জানান, 'জিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।'
এনএফ৭১/আবু/২০২১
বিষয়: গাইবান্ধা ফেন্সিডিল ডিবি পুলিশ
