পার্বতীপুরে ২টি পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত
দিনাজপুর থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ০১:৫৩ এএম
কেন্দ্রের অবকাঠামো দূর্বলের কারণে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানাধীন দুইটি পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে পার্বতীপুর উপজেলার ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত করে পার্বতীপুর মডেল থানার সাথে সংযুক্ত করা হয়। এ থানা থেকেই তদন্ত কেন্দ্র দুইটির যাবতীয় কার্যক্রম পরিচালিত করা হবে। তদন্ত কেন্দ্র দুইটির কর্মকর্তা-কর্মচারীদের ইতিমধ্যে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম সাময়িক বন্ধ হলেও এখান থেকে সব কার্যক্রম পরিচালনা করা হবে। অবকাঠামোগত দিক মজবুত হলে অর্থাৎ পাঁকা বিল্ডিং ঘর হলে আবারও কেন্দ্রের কার্যক্রম চালু করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুর
