বালু উত্তোলনে মেলানদহ সেতু হুমকির মুখে

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ০২:০২ এএম

বালু উত্তোলনে মেলানদহ সেতু হুমকির মুখে

গাইবান্ধার সাঘাটায় কাটাখালী (বাঙ্গালী) নদীতে দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মেলানদহ সেতু হুমকির মুখে পড়েছে। উপজেলার বলিয়ার বেড় গ্রামের সানোয়ার, মোনারুলসহ কয়েকজন ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন থেকে মেলান-দহ সেতুর সন্নিকটে ডেজর মেশিন বসিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছেন।

প্রভাবশালী হওয়ায় রহস্যজনক কারণে এসব বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এর কারণে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পড়েছে ঝুঁকিতে। এলাকাবাসী বলেন, এভাবে বালু উত্তোলন করা হলে অল্প কিছুদিনের মধ্যে সেতুটি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নদী রক্ষা প্রকল্পের বাঁধ ধসে পড়েছে, নদী ভাঙ্গন ও দেখা দিয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন হোসেনের সাথে কথা হলে সাক্ষাৎকার না দেয়ার শর্তে জানান, অচিরেই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top