পার্বতীপুরে পুত্রের হার্টের চিকিৎসা করাতে গিয়ে পিতার হার্ট এ্যাটাকে মৃত্যু
দিনাজপুর পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ১২:০৩ এএম
দিনাজপুরে পার্বতীপুরে এক ইউপি সদস্য তার পুত্রের হার্টের চিকিৎসা করাতে গিয়ে নিজে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাহাবুবর রহমান (বাবলু) (৫২) তার পুত্র ফুয়াদ হাসান জিয়ার হার্টের চিকিৎসা করার জন্য গত সপ্তাহে ভারতের ব্যাংলোরে যান। সেখানে ওয়ার্ড সদস্য বাবলু নিজে হার্ট এ্যাটাক হয়ে গত বুধবার রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি----- রাজেউন)।
যাবতীয় প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাড়ীতে এনে দাফন করা হবে। তিনি পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৪ পুত্র সন্তান রেখে যান।
এনএফ৭১/আরএইচ/২০২১
