সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০৪:৫৯ পিএম
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় রোববার (২৮ মার্চ) ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের এক আরোহী।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছলে এর সামনে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী-বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণ আনে। পরে অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ২টি ট্রাকসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে।
এনএফ৭১/জেএস/২০২১
