লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায় ২০হাজার টাকা জরিমানা
মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০৫:১৪ পিএম
মাদারীপুরে লাইসেন্সবিহীন গ্যাগ সিলিন্ডার বিক্রির দায়ে মামলা দায়েরসহ দোকানদারদের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৪ মার্চ বুধবার মাদারীপুর সদর এর বিভিন্ন দোকানে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে ৪ টি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন।
এ সময় উপস্থিত সকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুনকে ধন্যবাদ জানান।
এনএফ৭১/জেএস/২০২১
