হিলিতে গুপ্তধনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
হিলি থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০৩:৫১ পিএম
হিলিতে গুপ্তধন উদ্ধারের নাম করে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই যুবতী মঙ্গলবার দুপুরে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত দুই কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আব্দুল মোত্তালেব ও ইসমাইল হোসেন তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, হাকিমপুরের ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামকে গুপ্তধন উদ্ধার করে দেওয়ার কথা বলে। আর উদ্ধার করতে এ কাজে যুবতী মেয়ের প্রয়োজন । পরে ৫ হাজার টাকার বিনিময়ে ঐ গ্রামের এক যুবতী মেয়েকে ঠিক করে ।
এরপর মেয়েটির উপর জ্বীন ভর করে গুপ্তধন উদ্ধার করা হবে বলে মেয়েটিকে অচেতন নাশক ঔষধ খাওয়ায় তাকে পালাক্রমে তারা ধর্ষণ করে।পরে ধর্ষণের শিকার মেয়েটি থানায় গ্রেপ্তারকৃত দুজনসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওইদুজনকে গ্রেপ্তার করে। অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
