নড়াইলে ট্রাকচাপায় সাংবাদিকের স্ত্রী নিহত

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৭:২৩ এএম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত আমেনা হাসান বিপাশা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নিহত আমেনা হাসান বিপাশা দীপ্ত টিভির নড়াইল জেলা প্রতিনিধি তানভীর আহম্মেদ রুবেলের সহধর্মিণী ছিলেন।

তার অকাল মৃত্যুতে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ নড়াইলের সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।



বিষয়:



Top