নড়াইলে একই দিনে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০২:৩৬ এএম

সংগৃহীত

নড়াইলে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে মারা যায় আপন দুই ভাই—দুই বছর বয়সী ওমর ফারুক ও পাঁচ বছর বয়সী আবু বক্কার। তারা ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুদ্বয়। এ সময় তাদের মা ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

অন্যদিকে, নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে একই দিনে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় দেড় বছর বয়সী শিশু আব্দুর রহমান। সে বাপ্পী শেখের ছেলে।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

একই দিনে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



বিষয়:



Top