ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
ময়মনসিংহ শহরের কলেজরোড এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। কিন্তু উদ্ধার অভিযান শুরু হওয়ার আগেই উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। তবে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।।
বিস্তারিত আসছে...
এনএফ৭১/ওতু
বিষয়:
