নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

আব্দুল হামিদ শেখ | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৩:৪১ এএম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. আজিবার শেখ (৫০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আজিবার শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি প্রাইভেট পড়া শেষে অভিযুক্তের ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে শিশুটিকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা অভিযুক্তকে শনাক্ত করেন।

পরে শিশুটির বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আজিবার শেখকে গ্রেফতার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মামলা দায়েরের পরপরই অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



বিষয়:



Top