শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড
আব্দুল হামিদ শেখ | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৩:৪০ এএম
ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপদ অনলাইন পরিবেশ ও তথ্য যাচাই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে "ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি" শীর্ষক অর্ধদিবসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে Manusher Jonno Foundation এবং Plan International Bangladesh-এর নেতৃত্বে পরিচালিত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় কর্মশালাটি বাস্তবায়ন করছে Badabon Sangho। এরই ধারাবাহিকতায় নড়াইলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রকল্পের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তুলতেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।
বিষয়:
