ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শওকত হোসেন মিটু (৫৯) নামে এক পেট্রোল পাম্প কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এনার্জি পেট্রোল পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি শওকত হোসেন মিটুকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পেট্রোল পাম্পের কর্মচারীরা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শওকত হোসেন মিটু উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ভাটিয়াপাড়া উড়াল সেতু সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত এনার্জি ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাটিয়াপাড়া হাইওয়ে থানা জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়:
