জাজিরায় ২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৩:৫৪ এএম

সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে জাজিরা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের দুর্গাহাট বাজার এলাকায় মালেকের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক ব্যক্তির হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধে সুমন আকন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন আকন জাজিরা উপজেলার ভানু মুন্সীর কান্দি এলাকার বাসিন্দা। তিনি জয়নাল আকনের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বিষয়:



Top