ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে।

খবর পেয়ে খাঁটিহাতা মহাসড়ক থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

খাঁটিহাতা মহাসড়ক থানার দ্বিতীয় কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের এ ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠিয়েছেন। পরে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top