নড়াইলে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ইজিবাইক চালক গ্রেফতার

আব্দুল হামিদ শেখ | নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৫:১১ এএম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের ১ কিশোরী কে ইজিবাই কে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের ১ টি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরী কে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, আসামি সেলিম লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখ এর ছেলে।

এ ঘটনায় কিশোরীর ( মা ) বাদী হয়ে শনিবার (৬ জুন) দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ মামলার আসামি সেলিম শেখ কে বয়রা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সেলিমের নামে লোহাগড়া থানায় শনিবার অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
আসামি কে গ্রেফতার করে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।



বিষয়:



Top