গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৩:৩০ এএম

সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় সাবিহা ইসলাম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ব্যাশপুর দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাবিহা তার পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। সকালে নানির সঙ্গে ছাগল বাঁধতে গিয়ে অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ে। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশুটি গোপালগঞ্জ সদর উপজেলার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।



বিষয়:



Top