নড়াইলে পুলিশের অভিযানে ৩২ হাজার ৫০০ টাকার বিদেশি মদ উদ্ধার

আব্দুল হামিদ শেখ | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের অভিযানে প্রায় ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার কাউরীখোলা (কামঠানা) এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান (২৬) পালিয়ে যায়।

পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ বোতল ভ্যাট ৬৯, ১ বোতল রেয়ার জে অ্যান্ড বি এবং ২ বোতল অ্যাবসোলুট ভদকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই (নিঃ) এফ এম হাসিবুর রহমান বাদী হয়ে পলাতক আজিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:



Top