ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক

ভোলা থেকে | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০১:৪৩ পিএম

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ভোলার মেঘনা নদী থেকে ৩৪ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৭ হাজার মিটার কারেন্ট জাল, ২টি বেহুন্দি জাল, ২টি নৌকা ও ২০ কেজি মাছ।

ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পৃথক অভিযানে এদের আটক করা হয়। ভোলা সদর উপজেলার ধনিয়া, শিবপুর ও ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়।

এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ২টি নৌকা, ২ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি মাছ ও ২টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রম্যমান আদালত আটক ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জাল গুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

একই সময়ে দৌলতখানের মেঘনা থেকে ২১ জেলেকে আটক করে মৎস্য বিভাগের অভিযানকারী দল। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এনএফ৭১/জেএস/২০২১





Top