আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস থেকে যাত্রী নামানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top