সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৭:১১ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
