বিদ্যুতের দাম বাড়ালো সরকার, বাড়ল পাইকারি ও গ্রাহক পর্যায়ের ট্যারিফ
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
দেশে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯৮ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।
খুচরা পর্যায়ে প্রথম ৫০ ইউনিট ৫ দশমিক ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম ৭৫ ইউনিট ৬ দশমিক ১৮, ৭৬ থেকে ২০০ ইউনিট ৮ দশমিক ৫০, ২০১ থেকে ৩০০ পর্যন্ত প্রতি ইউনিট ৯ দশমিক ১০ টাকা, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত প্রতি ইউনিট ৯ দশমিক ৬২, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত প্রতি ইউনিট ১৫ দশমিক ০১ টাকা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করলে প্রতি ইউনিট ১৭ দশমিক ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ দাম চলতি মাস (জুন) থেকেই কার্যকর হবে।
বিষয়:
