বাগেরহাটে মাজার দিঘির কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৯:১১ এএম
পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে সাময়িকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দিঘিতে কুমিরটির উপস্থিতির কারণে সৃষ্ট সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিরটিকে আপাতত অন্য একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে সেটিকে আবারও মাজার দিঘিতে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে দর্শনার্থী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
