হঠাৎ হাসপাতাল পরিদর্শন: ৫ চিকিৎসককে শোকজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরিদর্শনে ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও উপস্থিতি যাচাই করেন।
মেডিক্যাল অফিসার সাইফুল ইসলাম, শুভ শামীম, কাউছার শিমুল, রানী দত্ত ,কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ, মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা
অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে শোকজ জারি আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে
পরিদর্শন শেষে তিনি বলেন, হাসপাতালে অনিয়ম ও চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি গুরুতর। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন সকাল ব্রিফিংয়ের নির্দেশও দেন তিনি
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সরকারি বিধি অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরেও জানানো হবে।
বিষয়:
