বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের হামলা, নিখোঁজ ৮ বছরের শিশু
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
খুলনার বাগেরহাট ঐতিহাসিক খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘির পাড়ে অবস্থানকালে হঠাৎ একটি কুমির শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।
বিষয়:
