কিশোরগঞ্জের কুলিয়াচরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোর্তেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দুপুর ২টার দিকে ভৈরব রেলওয়ে থানার অধীন কুলিয়াচর রেলস্টেশনের খরকমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব জংশন অতিক্রম করে কুলিয়াচর আউটার এলাকায় প্রবেশের সময় মোর্তেজা বেগম অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলামের নেতৃত্বে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:



Top