গলায় আম আটকে চুয়াডাঙ্গায় এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:৩০ এএম

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে গলায় পাকা আম আটকে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ভাংবাড়িয়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়িতে বসে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত আমের একটি অংশ তাঁর শ্বাসনালীতে আটকে যায়। সঙ্গে সঙ্গেই তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।

পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে গেলে তিনি ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা তাকে সাহায্য করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। একপর্যায়ে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, একটি সাধারণ খাবার খেতে গিয়ে এমন আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top