করতোয়া নদী থেকে উদ্ধার পুরাতন মর্টার শেল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:১০ পিএম

সংগৃহীত

করতোয়া নদী থেকে বালু তোলার সময় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তেঁতুলিয়া উপজেলা-এ।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেবনগড় ইউনিয়ন-এর বাংলার চর এলাকায় শেলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি ৮২ মিলিমিটারের বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, বিজিবি-র ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শ্রমিকরা নদী থেকে বালু উত্তোলনের সময় হঠাৎ মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে বিজিবির সহায়তায় পুলিশ সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

লাইছুর রহমান জানান, মর্টার শেলটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top