কালবৈশাখী ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু নৌপথ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:৩৭ পিএম
ঝড়ো আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন জানান, ঘাট এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয় এবং যাত্রীরা ফেরিতেই অবস্থান করেন।
আবহাওয়া অনুকূলে আসার পর দুপুর ১২টা থেকে পুনরায় নৌ চলাচল শুরু হয়। তবে সাময়িক বন্ধ থাকার কারণে ঘরমুখো যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন।
এই রুটে ছোট-বড় মোট ১৮টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
