বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০২:০০ পিএম

সংগৃহীত

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দুটি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুট-এ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘাট সূত্রে জানা যায়, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় শুরু হয়। নদী উত্তাল হয়ে ওঠায় তাৎক্ষণিকভাবে নৌ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী পারাপার থমকে গেছে। ঈদে বাড়ি ফেরা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা জানান, সড়কে যানবাহনের চাপ ও ধীরগতির পর ঘাটে এসে ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা ভোগান্তি আরও বাড়িয়েছে।

সালাম মিয়া বলেন, ঘাট এলাকায় বর্তমানে তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টি চলছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top