রোমান্টিক গান গেয়ে ফের ভাইরাল রফিকুল ইসলাম মাদানী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

সংগৃহীত

দেশজুড়ে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। এবার একটি রোমান্টিক গান গেয়ে নেটিজেনদের নজর কাড়েন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

গত রোববার (২৪ মে) দিবাগত রাতে মাহবুবুল হক হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পুকুরপাড়ে বসে মোবাইল ফোন হাতে গান গাইছেন রফিকুল ইসলাম মাদানী। এ সময় ভিডিও কলে থাকা একজনকে গান শোনাতেও দেখা যায়। তবে ভিডিও কলে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে তিনি যে গানটি গেয়েছেন, সেটি তার নিজের লেখা নাকি অন্য কোনো শিল্পীর গান—সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

গানটির কথায় ছিল প্রেম ও ভালো লাগার আবেগঘন প্রকাশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, আবার কেউ করেছেন সমালোচনা।

ভিডিওর মন্তব্য ঘরে মুসকান রহমান নামে একজন লেখেন, “কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন।”

আরেকজন ব্যবহারকারী সাজ্জাদ চৌধুরী মন্তব্য করেন, “হুজুর যেহেতু বলেছে, তবে এটা গজলই হবে।”

এর আগে দ্বিতীয় বিয়ে নিয়ে দেওয়া এক বক্তব্যের কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছিলেন রফিকুল ইসলাম মাদানী। এবার গান গেয়ে নতুন করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top