পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত পুলিশ কর্মকর্তার নাম রবিউল ইসলাম। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

জানা গেছে, গত ১৯ মে সকালে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় এক আত্মীয়ের বাসায় গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রবিউল ইসলাম। ওই সময় বাসার অন্য সদস্যরা বাইরে ছিলেন। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরে তাকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, নিহত কর্মকর্তার পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top