আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের কারণে আজ সোমবার রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

রোববার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জরুরি অবকাঠামো উন্নয়ন ও লিকেজ মেরামতের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top