বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৫০ পিএম

সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী জিরোপয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top