পদ্মার ৩৫ কেজি বাঘাইড় মাছ বিক্রি ৬৫ হাজার টাকায় বিক্রি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪৪ পিএম

সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর একটি বিশাল বাঘাইড় মাছ ৬৫ হাজার ৬৭৫ টাকায় বিক্রি হয়েছে। রোববার (২৪ মে) সকালে সাড়ে ৩৫ কেজি ওজনের মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।

এর আগে ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করার সময় জেলে খলিল হালদারের জালে বাঘাইড়টি ধরা পড়ে।

জেলে খলিল হালদার ও তার সঙ্গীরা নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় বিশাল আকারের বাঘাইড় মাছটি তাদের জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার রেজাউল হকের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে ৩৫ কেজি ৫০০ গ্রাম পাওয়া যায়।

উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে নেন। পরে তিনি অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট শহরের এক ক্রেতার কাছে ৬৫ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, তিনি জেলেদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন এবং সামান্য লাভে ব্যবসা চালান। এ মাছটিও পরে সিলেটের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top