আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০৪ পিএম

সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় এক এতিম শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার খালু আলমগীর মৌলভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, গত ১৮ মে সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে ঘটনাটি ঘটে বলে অভিযোগ রয়েছে। তবে বিষয়টি কয়েকদিন গোপন থাকার পর শনিবার (২৩ মে) গভীর রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়।

অভিযোগ পাওয়ার পরপরই আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর মৌলভিকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু তার খালা-খালুর সঙ্গে একই ঘরে বসবাস করত। ঘটনার দিন শিশুটি একা থাকা অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে সে বিষয়টি পরিবারকে জানালে ঘটনাটি প্রকাশ পায়।

ঘটনার পরপরই শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদত মো. হাসনাইন পারভেজ বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top