দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:১২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে ওঠার সময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
