নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজন অভিযুক্তকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। অপরজনকে পরে পুলিশ আটক করে।

শুক্রবার রাতের দিকে উপজেলার বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, অভিযুক্ত হিরো নামের এক যুবককে তারা ঘটনাস্থল থেকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সোহেল নামের আরেক অভিযুক্তকে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।

স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে দুই যুবক পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top